Purba Burdwan : কেতুগ্রামে খুন তৃণমূলকর্মী 

SHARE:

কেতুগ্রামে খুন তৃণমূলকর্মী 

 

সাশ্রয় নিউজ ★ পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে খুন হন তৃণমূল কর্মী। সূত্র মারফৎ জানা যায়, আজ ১২ জানুয়ারি, ২০২৩ বৃহস্পতিবার সকালে আমঘরিয়ায় জানা, নিহত তৃণমূল কর্মীর নাম দুলাল শেখ। স্থানীয় সূত্রে খবর, আজ সকাল বেলা একটি চায়ের দোকানে বসে ছিলেন তৃণমূল কর্মী দুলাল শেখ। মোটর সাইকেলে করে তিনজন দুষ্কৃতি আসে। তাঁদের একজন দুলালকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তারপর তাঁরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুলাল শেখেত। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। মরদেহ উদ্ধার করে পুলিশ কেতুগ্রাম হাসপাতালে নিয়ে যায়। নিহত দুলাল শেখ-এর দাদা দাবী করেন, 

“ভাই তৃণমূল করত। দলের অন্য গোষ্ঠীর সঙ্গে ওর বিবাদ চলছিল। তার জেরেই খুন হতে হল ভাইকে।” যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছেন। স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানান, “দুলাল সেখ বালির ব্যবসার সঙ্গে যুক্ত। ব্যবসায়িক রেশারেশির জেরেই খুন হয়েছে। এই খুনের পিছনে রাজনীতির যোগ নেই।” ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে কেতুগ্রাম থানার পুলিশ।

ছবি : প্রতীকী 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন