Incident : দেওয়াল চাপা পড়ে প্রাণ গেল ছাত্রীর

SHARE:

Incident : দেওয়াল চাপা পড়ে প্রাণ গেল ছাত্রীর

সাশ্রয় নিউজ ★ ফারাক্কা : দেওয়াল চাপা পড়ে প্রাণ হারাল এক ছাত্রী। গতকাল শনিবার ফারাক্কার অর্জুনপুরের ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা যায়, ছাত্রীর বয়স ৬ বছর। নাম সালমা খাতুন। অর্জুনপুর প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ওয়ানের ছাত্রী। সালমা দাদার সঙ্গে স্কুল থেকে ফিরছিল। পুলিশসূত্রে খবর, এলাকার এক বাসিন্দা বাড়ির সামনে মাটি কাটছিল। মাটি কাটার ফলে দেওয়ালের ধারের মাটি আলগা হয়ে যায়। ওই সময় দেওয়ালটির পাশ দিয়ে ছাত্রী ও তার চতুর্থ শ্রেণির পড়ুয়া দাদার সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিল। হঠাৎই দেওয়ালটি পড়ে যায়। দুজনেই আহত হয়। এলাকার বাসিন্দারা তাঁদের স্থানীয় অর্জুনপুর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা ছাত্রীকে মৃত ঘোষণা করেন। মৃতার দাদা হাসপাতালে চিকিৎসাধীন। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন