‘চুরির আখড়া পঞ্চায়েত, পঞ্চায়েতকে শুদ্ধ করতে হবে’ : দিলীপ ঘোষ
সাশ্রয় নিউজ ★ বহরমপুর : সাংগঠনিক কর্মসূচিতে বহরমপুর এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

বিষয়ে মুর্শিদাবাদ (দক্ষিণ) কিষাণ মোর্চার সভাপতি নিমাই মজুমদার বলেন, ‘সংখ্যালঘু মোর্চার ২ দিনের ট্রেনিং প্রোগ্রাম ছিল। সেই টেনিং প্রোগ্রামে এসেছিলেন সর্বভারতীয় সহ সভাপতি। বিভিন্ন সময়ে সংখ্যালঘুদের বিভিন্ন দল থেকে মিস গাইড করা হয় বিজেপি সম্পর্কে। এই ট্রেনিং প্রোগ্রামে আলোচনা হয়, কীভাবে মানুষের মধ্যে প্রবেশ করবেন কর্মীরা, কীভাবে মানুষের সঙ্গে যোগাযোগ করবেন সেইসব বিষয়ে।’

গতকাল শনিবার বহরমপুর ব্যারাক স্কোয়ারে প্রাতঃভ্রমণ সেরে খাগড়া কান্তনগরে একটি পথসভায় বক্তৃতা করেন দিলীপ ঘোষ। ওই সভায় তিনি বলেন, ‘টাকা আসে দিল্লি থেকে পঞ্চায়েতে। পঞ্চায়েত যদি চোরের আড্ডা হয় তাহলে আপনি পরিষেবা পাবেন কী করে?’ তিনি আরও বলেন, ‘চুরির আখড়া পঞ্চায়েত। পঞ্চায়েতকে শুদ্ধ করতে হবে। পঞ্চায়েত যদি দুর্নীতিমুক্ত না হয় সাধারণ মানুষ কোনও পরিষেবা পাবে না।’ এদিন তাঁর সঙ্গে ছিলেন, মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক (দক্ষিণ) বিজেপি সভাপতি সাখারব সরকার, বিজেপি নেত্রী মাফুজা খাতুন প্রমুখ।




