TMC MLA : তৃণমূল বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার অনন্তকে মহারাজকে তোপ

SHARE:

তৃণমূল বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার অনন্তকে মহারাজকে তোপ

সাশ্রয় নিউজ ★ সিতাই : অনন্ত মহারাজকে তোপ তৃণমূল বিধায়কের। সিতাই কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বিস্ফোরক মন্তব্য করেন।

সিতাই-এর কর্মীসভায়  বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া

 

আজ সিতাই কেন্দ্রের দিনহাটা ১ ব্লকে একটি কর্মী সভায় বসুনিয়া অংশ নেন। ওই কর্মীসভা থেকে তিনি অনন্ত মহারাজের দিকে তোপ দাগেন। সিতাই কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক বলেন, অনন্ত মহারাজ আগামী দিনে বাংলাদেশ থেকে আসা মানুষদের জমি জায়গা দখল করে তাড়িয়ে দেবে বলে উল্লেখ।

অনন্ত মহারাজ 

 

তিনি আরও বলেন,’অনন্ত কোনও রাজাও ছিল না। কোনও রাজপরিবারে তাঁর জন্মও নাই। মাধ্যমিকটা পাশও করে নাই।  তৃণমূল বিধায়কের এহেন মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন