Murder : স্ত্রী ও ছেলে মিলে প্রাক্তন নৌসেনার দেহ পাঁচ টুকরো করার অভিযোগ

SHARE:

স্ত্রী ও ছেলে মিলে প্রাক্তন নৌসেনার দেহ পাঁচ টুকরো করার অভিযোগ 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : প্রাক্তন নৌসেনার টুকরো টুকরো দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বারুইপুরে। খুনের অভিযোগ ছেলে ও স্ত্রী-এর বিরুদ্ধে। পুলিশসূত্রে খবর, পুলিশি জেরায় স্ত্রী ও ছেলে খুনের অভিযোগ স্বীকার করেছেন। পুলিশ তাঁদের গ্রেফতার করেছেন। বৃহস্পতিবার রাত্রে বারুইপুরের ডিহিমদনমাল্য গ্রামের একটি পুকুরে দেহাংশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। দেহ শনাক্ত হলে জানা যায়, দেহটি উজ্জ্বল চক্রবর্তীর। উজ্জ্বল বাবু প্রাক্তন নৌসেনা কর্মী ছিলেন। পুলিশসূত্রে আরও খবর, মদের নেশা করতেন উজ্জ্বল বাবু। এই নিয়ে অশান্তি হত বাড়িতে। ছেলে পলিটেকনিক পড়াশোনা করেন। গত ১৪ নভেম্বর পড়াশোনার খরচ নিয়ে বচসা হয়। এরপর উজ্জ্বল বাবুর ছেলেই উজ্জ্বলবাবুকে গলাটিপে হত্যা করে। এখানেই থেমে থাকেননি, স্ত্রী ও ছেলে মিলে ধারাল করাত দিয়ে পাঁচ টুকরো করেন উজ্জ্বলবাবুর দেহ। এবং ৫০০-৮০০ মিটারের মধ্যে দেহখণ্ড জায়গায় জায়গায় ফেলে আসেন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন