গুলিতে আহত প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান
সাশ্রয় নিউজ : দলীয় একটা কর্মসূচিতে এক দুষ্কৃতি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালায় বলে খবর। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সুত্রে খবর, বৃহস্পতিবার বিকেল নাগাদ ওয়াজিরাবাদ জেলার গুরজনওয়ালার আলওয়ালা চকে একটি এসইউভিতে সওয়ার প্রাক্তন পাক প্রধানন্ত্রী তাঁর সমর্থকদের উদ্দেশে লং মার্চে অংশ নেওয়ার জন্য অনুরোধ করছিলেন। ওই সময়ই ওখানে একজন ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালান। হামলাকারীকে পাক পুলিশ গ্রেফতার করেছে বলে খবর। ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ ‘-এর নেতা ফাওয়াদ চৌধুরি বলেন, ‘চিকিৎসার জন্য লাহোরে আনা হয়েছে আহত প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। পাকিস্তান পুলিশ প্রাথমিক পর্যায়ে মনে করছে, এই হামলার সঙ্গে কোনও জঙ্গি সংগঠন জড়িত। জানা যায়, ইমরান খান সুস্থ্য আছেন। তাঁর পাশাপাশি আরও কয়েকজন আহত হয়েছেন। সংবাদ সূত্রের খবর, ঘটনারনার সময় দলের একটি লংমার্চে আলওয়ালা চকে ছিলেন ইমরান।




