চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখালেন খাদ্য ভবনের সামনে
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ৩ নভেম্বর, বৃহস্পতিবার চাকরিপ্রার্থীরা খাদ্য ভবনের সামনে বিক্ষোভ দেখালেন। খাদ্য দফতরে ফুড ইনস্পেক্টর পদে নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা।
খাদ্য দফতরে ২০২০ সালের ৩১ ডিসেম্বর প্যানেল প্রকাশ হয়। তাতে ৯৫৭ জনের নাম বেরিয়েছিল ছিল বলে উল্লেখ। কলকাতা হাইকোর্ট-এ এরপর নিয়োগে স্বচ্ছতার অভিযোগ এনে মামলা হয়। তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশ, ”৯ এপ্রিল ২০২১ ভেতরে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুন্যাল’-এর মাধ্যমে মেরিট লিস্ট মেনে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে।” তবুও নিয়োগ হয়নি বলে চাকরিপ্রার্থীরা জানান।




