Hariyana Education Department : দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার্থীদের জন্য ভোর সাড়ে চারটের ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে অ্যালার্ম বাজবে

SHARE:

দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার্থীদের জন্য ভোর সাড়ে চারটের ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে অ্যালার্ম বাজবে 

সাশ্রয় নিউজ ★ হরিয়ানা : হরিয়ানা রাজ্য জুড়ে ‘গণ অ্যালার্ম’ বাজবে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে। উল্লেখ যে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার প্রভৃতি ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে  দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের ভোর সাড়ে চারটের সময় মাইকে অ্যালার্ম বাজিয়ে ঘুম থেকে তুলে দেওয়া হবে বলে। ২০২৩ সালের বোর্ড পরীক্ষার্থীরা খুব ভোরে যাতে পড়তে বসেন, তার জন্যই হরিয়ানার শিক্ষা দপ্তর এমন উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীদের ভালো ফল করানোর জন্যই এই সিদ্ধান্ত তাঁদের বলে জানিয়েছেন একটি বিবৃতিতে। উল্লেখ্য যে, বড়দিন থেকে শিক্ষার্থীদের শীতকালীন দুই সপ্তাহের ছুটিও বাতিল করেছে হরিয়ানা সরকারের শিক্ষা দপ্তর। তাঁরা এলাকায় এলাকায় প্রধানদের সঙ্গে কথা বলে লাউডস্পিকার যাতে না বাজে সেই দিকে লক্ষ্য রাখতে বলবেন বলেও জানা যায়। স্কুলগুলিকে পরীক্ষার্থীদের হাজিরার হার ৭২-৯০ শতাংশ রাখতে নির্দেশ দেওয়া হয় বলে খবর। হরিয়ানা প্রাথমিক শিক্ষা দপ্তর-এর ডিরেক্টর অংশজ সিং গত বৃহস্পতিবার এই  নির্দেশিকা জারি করে বলেছেন,  ‘বোর্ড পরীক্ষার মাত্র ৭০ দিন বাকি। এই বছর স্কুল পড়ুয়াদের জন্য খুব ব্যস্ততায় কেটেছে। ওয়ার্কশপ, প্রশিক্ষণ, স্কুলে স্কুলে বিশেষ প্রোগ্রাম হয়েছে। এই আবহে যে সময় নষ্ট হয়েছে, সেই ঘাটতি মেটাতে শেষ মুহূর্তে এই পদক্ষেপ। প্রায় ছয় সপ্তাহ নষ্ট হয়েছে স্কুলের। সেই সময় মেক-আপ দিতে হবে।’ বিয়ের সময় রাতে ডিজে বাজানোতেও নিষেধাজ্ঞা জারি করেছে শিক্ষা দপ্তর। তেমনি, অভিভাবকদের বলা হয়েছে, ভোর ৫:১৫-এর ভেতর যাতে বোর্ড পরীক্ষার্থীরা পড়তে বসে পড়ে। বিশেষভাবে উল্লেখ্য যে, অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা করলে দেখা যায়, বোর্ড পরীক্ষায় হরিয়ানা রাজ্যের ছাত্রছাত্রীদের নম্বর ভালো আসে না। সেই কারণেই ওই রাজ্যের শিক্ষা দপ্তর এই রকম অভিনব সিদ্ধান্ত বলে সূত্র মারফৎ জানা যায়। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন