China : চিন দেশের কোভিড সংক্রান্ত তথ্য প্রকাশ বন্ধ করে দিল 

SHARE:

চিন দেশের কোভিড সংক্রান্ত তথ্য প্রকাশ বন্ধ করে দিল 

সাশ্রয় নিউজ ★ বেজিং : চিনে করোনার সংক্রমণ দ্রুত হারে বাড়ছে বলে দাবি করছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।  অবস্থা খুব ভয়াবহ বলে সে দেশেরই বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়। প্রশাসনের বিরুদ্ধে  অভিযোগ,  সংক্রমণের হার যা, তার থেকে তাঁরা অনেক কম দেখাচ্ছে। হাসপাতালগুলির ছবি, আক্রান্তদের ভিড় প্রবল। এবং  আইসিইউ সহ ওষুধের কমতিও নাকি দেখা দিয়েছে দেশটিতে। এবং মৃতদেহের চাপে হাসপাতালের মর্গ, শ্মশান ভরে উঠেছে। আকাল দেখা দিয়েছে রক্তেরও। দেশটির বহু হাসপাতালে পর্যাপ্ত রক্ত মিলছে না।রেডিয়ো ফ্রি এশিয়া-র দাবি, ২০ ডিসেম্বরের মধ্যে চিনে প্রায় ২৫ কোটি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। এই  তথ্য সরকার গোপন করেছে বলে অভিযোগ উঠছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭০ লক্ষ। উল্লেখ্য, সংক্রমণের বাড়বাড়ন্তের মধ্যেই কোভিড সংক্রান্ত তথ্য এই সময়ই করোনা আক্রান্তের তথ্য প্রকাশ বন্ধ করে চিন বলে সূত্রের খবর। সূত্রের আরও খবর,  চিনের (এনেইচসি) বা জাতীয় স্বাস্থ্য কমিশন ২৫ ডিসেম্বর,  রবিবার থেকে করোনা সংক্রান্ত কোনও তথ্য দেবে না বলে জানিয়েছে। এক বিবৃতি প্রকাশ করেছে এনএইচসি।  সেখানে উল্লেখ, “এ বার থেকে দেশের কোভিড সংক্রান্ত আর কোনও তথ্য দেবে না এনএইচসি। কোভিড সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করবে সেন্টার ডিজ়িজ় ফর কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।” 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন