Football : ছেলে ও মেয়েদের ফুটবল প্রতিযোগিতা

SHARE:

রাজেশ চন্দ্র দেবনাথ ★ সাশ্রয় নিউজ ডেস্ক, আগরতলা : বৃহস্পতিবার বেলা ১২ টায় খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের সিন্থেটিক ফুটবল (Football) মাঠে খোয়াই মহকুমা জনজাতি কল্যাণ দপ্তরের আয়োজনে খোয়াই মহকুমাভিত্তিক ভগবান বিরসা মুন্ডা আন্তঃহোস্টেল তফশিলী জনজাতি ছেলে ও মেয়েদের ফুটবল প্রতিযোগিতা ২০২৫-২৬ ইং. এর সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।

খোয়াইয়ে ফুটবল প্রতিযোগিতার সূচনা।

এই ফুলবল প্রতিযোগিতাকে নিয়ে আনন্দ উচ্ছ্বাস ছিল চরম পর্যায়ে। এই প্রতিযোগিতার সমাপনী পর্বে উদ্বোধক  হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সহকারী সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস। প্রধান অতিথি ছিলেন খোয়াই জেলা পরিষদের কর্মবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনূকূল দাস‚ বিশেষ অতিথি ছিলেন খোয়াই জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কমলেন্দু শীল‚ ভারপ্রাপ্ত খোয়াই মহকুমা শাসক কিশোর দেববর্মা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন খোয়াই মহকুমা জনজাতি কল্যাণ আধিকারিক নরেন্দ্র দেব্বর্মা‚ এবং পৌরহিত্য করেন খোয়াই ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি সমীর কুমার দাস।

খোয়াইয়ে স্কুল ফুটবল প্রতিযোগিতা।

অনুষ্ঠানের প্রথমেই সকল অতিথিদের উত্তরীয় পড়িয়ে ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুভসূচনা করেন উদ্বোধক সহ অন্য অতিথিরা। সেইসময় দ্বীপ প্রজ্জ্বলন মন্ত্র পাঠ করেন খোয়াই জেলার বিশিষ্ট সংস্কৃতিসেবক সৌর প্রতিম শর্ম্মা।

আরও পড়ুন : Mukhyamantri Mahila Udyamita Abhiyan, Himanta Biswa Sarma | বজালীতে নারীর ক্ষমতায়নের নতুন অধ্যায়, ২৮ হাজারের বেশি উপভোক্তাকে চেক প্রদান শুরু করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

আনুষাঙ্গিক স্বাগত বক্তব্য রাখেন নরেন্দ্র দেব্বর্মা। তিনি তার ভাষনে খেলাধুলার উপকারিতা নিয়ে তুলে ধরেন।এরপর পরপর বক্তব্য রাখেন অনুকূল দাস‚ সত্যেন্দ্র চন্দ্র দাস। অনুষ্ঠানের সভাপতি সমীর কুমার দাস বক্তব্য রাখার মধ্য দিয়ে প্রথমার্ধের সমাপ্তি ঘোষণা করেন।

খোয়াইয়ের স্কুল ফুটবল খেলার মঞ্চে অতিথিরা।

দ্বিতীয়ার্ধে অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন‚ এরপর কিক্ অফ করার মধ্য দিয়ে সমাপনী পর্বে চূড়ান্ত পর্যায়ের ফুটবল খেলার সূচনা করেন সমীর কুমার দাস। প্রথমে রতনপুর এস‚টি‚ গার্লস হোস্টেল বনাম খোয়াই সরকারি এস‚টি‘ গার্লস্ হোস্টেলের খেলা হয়‚ এতে রতনপুর এস‚টি‚ গার্লস হোস্টেল ৭-০ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয়‚ এবং খোয়াই সরকারি এস‚টি‘ গার্লস্ হোস্টেল রানারস আপ্ হয়। এরপরে খোয়াই সরকারি এস‚টি‚ বয়েজ হোস্টেল বনাম তাংবিটি এস‚টি‚ বয়েজ হোস্টেলের খেলা হয়‚ এতে খোয়াই সরকারি এস‚টি‚ বয়েজ ৬-১ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয়‚ এবং তাংবিটি এস‚টি‚ বয়েজ হোস্টেল রানার আপ্ হয়। গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন সৌর প্রতিম শর্ম্মা। এইদিন চূড়ান্ত পর্যায়ের দুটো ম্যাচে রেফারির দ্বায়িত্ব পালন করেন বরিষ্ঠ শারীর শিক্ষক অজয় ভট্টাচার্য‚ বিশিষ্ট শারীর শিক্ষক বিশ্বজিৎ দেব সরকার‚ প্রশান্ত সিংহ্‚ ও মনিন্দ্র চন্দ্র দেব। উল্লেখ্য যে‚ এই প্রতিযোগিতা শুরু বিগত ২৯ ’শে ডিসেম্বর ২০২৫ ইং. তারিখে‚ এবং গোটা প্রতিযোগিতায় সর্বমোট মেয়েদের পাঁচটা দল ও ছেলেদের এগারোটা দল অংশগ্রহণ করে। এইদিন খেলায় মাঠে দর্শক-শ্রোতাদের ভীড় ছিলো লক্ষ্যণীয়‚ এই প্রতিযোগিতার সমাপনী পর্বে ক্রীড়ামোদী গুণীজনদের‚ ছাত্র-ছাত্রীদের‚ শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে‚ সহযোগীতায় সর্বতোভাবে সফল হয়ে উঠেছে।

আরও পড়ুন : India Women Team 2026 | নতুন বছরে নতুন লক্ষ্য : শ্রীলঙ্কা জয়ের পর মহাকালেশ্বরে স্মৃতিরা

অনুষ্ঠানের উদ্ভোধক সত্যেন্দ্র চন্দ্র দাস বলেন‚ ভগবান বিরসা মুন্ডা শুধুমাত্র একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন না‚ তিনি জনজাতি সম্প্রদায়‚ পশ্চিমা সম্প্রদায়ের সম্মান‚ মর্যাদা ফিরিয়ে আনতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। তাঁর স্মৃতিতে এই ফুটবল প্রতিযোগিতা আমাদের রাজ্য সরকারের মহতী উদ্যোগগুলোর মধ্যে একটি। ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা আগামীদিনে খোয়াই জেলার সুনাম বজায় রাখবে‚ তোমরা খেলায় পারদর্শী হয়ে উঠবে। নেশা মুক্ত সমাজ গড়তে খেলাধূলার ভূমিকা অপরিসীম‚ আজকের যুবসমাজ পড়াশোনা করুক‚ খেলাধূলা করুক‚ কিন্তু ড্রাগসের মতন মারণ নেশায় নিজেদের জীবন-যৌবন শেষ করবে না‚ নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকবে। কাউকে নেশা করতে দেখলে‚ তাদেরকে বুঝিয়ে সঠিক পথে আনবে‚ তোমাদের সঙ্গে ফুটবল খেলায় সামিল করবে।”

আরও পড়ুন : Murshidabad Hockey, Sarbojit Das | মুর্শিদাবাদ থেকে হকিতে জাতীয় মঞ্চে উত্থান: সার্বজিত দাসের সাফল্য

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন