করোনা পজিটিভ যাত্রী উড়ে গেলেন ভিন রাজ্যে
সাশ্রয় নিউজ ★ কলকাতা : সোমবার একজন একজন অস্ট্রেলিয়ান মহিলার কোভিড পজিটিভ পাওয়া যায় দমদম বিমান বন্দরে। ওই মহিলা বর্তমানে বেলেঘাটা আই ডি হাসপাতালে আইসোলেশনে আছেন। সোমবার একজন ব্যাঙ্কক থেকে আসা বিহারের বাসিন্দার র্যাপিড টেস্টে করোনা পজিটিভ পাওয়া গেছে উল্লেখ। তার রিপোর্ট বিমান বন্দরকর্মীদের হাতে আসার আগেই তিনি অন্তর্দেশীয় বিমান ধরে বিহার চলে যান। এক স্বাস্থ্যকর্তা জানান, বিষয়টি, বিহার সরকারকে অবগত করা হয়েছে। উল্লেখ্য, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, চীনে করোনা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। আগাম সাবধানতা অবলম্বন করেছে ভারত।




