Doulatabad Bus accident : দৌতলাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা

SHARE:

দৌতলাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা

সাশ্রয় নিউজ ★ বহরমপুর : মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে মঙ্গলবার সকালে। লোচনপুর থেকে বহরমপুরগামী একটি যাত্রী ভর্তি বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা মারে। ট্রাকের ধাক্কায় বাসের সামনের অংশ অস্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চালক নিহত হয়েছেন ও আহত হয়েছেন অন্তত ২০ জন। স্থানীয়রা জানাচ্ছেন, সকালবেলা বিকট শব্দ শুনে আমরা ছুটে এসে দেখি, মুখোমুখি সংঘর্ষ হয়েছে একটা বাস ও লরির সঙ্গে। বাসের ভেতর থেকে আহত যাত্রীদের আমরা টেনে বের করি। দৌলতাবাদ থানার পুলিশকে আমরা খবর দিই। পুলিশ আসেন। উল্লেখ্য, পুলিশসূত্রে খবর, আহতদের উদ্ধার করে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাস চালক নিহত হয়েছেন। ট্রাক চালক পলাতক। ঘটনার তদন্ত চলছে। ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে প্রাথমিকভাবে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন