Birbhum : নানুরে অস্ত্র উদ্ধার 

SHARE:

নানুরে অস্ত্র উদ্ধার 

সাশ্রয় নিউজ ★ বোলপুরে : ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে ফের বীরভূম থেকে অস্ত্র উদ্ধার করল পুলিশ। এবার নানুর থেকে। গোপন সূত্রে খবর পেয়ে নানুরে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় বীরভূমের নানুর থানার পুলিশ। ওই ব্যক্তির নাম জেরমান সেখ। পুলিশ সূত্রে খবর, পুলিশের কাছে খবর ছিল, অস্ত্র মজুত আছে ওই বাড়িতে। নানুর থানার পুলিশ ওই বাড়িতে পৌঁছে জিজ্ঞাসাবাদ করেন জেরমানকে। জেরমানের কথায় অসঙ্গতি দেখতে পেয়ে পুলিশ আধিকারিকরা তল্লাশী শুরু করেন তাঁর বাড়িতে। পুলিশ সূত্রে খবর, বাড়ির খাটের অলা থেকে একটি উন্নতমানের ৭.৬৫ এম.এস পিস্তল, ৭-৮ টা এম এম গুলি ও বস্তায় মোড়ানো দুটি দেশি বন্দুক উদ্ধার হয় বলে উল্লেখ। পুলিশ সূত্রে আরও খবর, জেরায় পুলিশ জানতে পারে আগামী পঞ্চায়েত ভোটে নেতাতের কাছে বিক্রির জন্যই অস্ত মজুত করেছিলেন ওই ব্যক্তি। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন