সেনাবাহিনীকে যুদ্ধের জন্য তৈরি থাকার নির্দেশ প্রেসিডেন্ট শি জিংপিংয়ের
সাশ্রয় নিউজ ★ বেজিং : গত মঙ্গলবার চীনের সামরিক কমিশনের এক মহড়াতে গিয়েছিলেন প্রেসিডেন্ট শি জিংপিং। সেখানে গিয়ে তিনি ‘পিপলস লিবারেশন আর্মি’-এর উদ্দেশ্যে বলেন, দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। সারা বিশ্বের অবস্থা দ্রুত বদল ঘটে যাচ্ছে। এর জন্য চীনের নিরাপত্তা ব্যাঘাত ঘটছে বলে মনে করছেন, সে দেশের প্রেসিডেন্ট শি জিংপিং। তিনি মনে করছেন, দেশের জাতীয় নিরাপত্তা সঙ্কটের ভেতর। এই পরিস্থিতিতে পিপলস লিবারেশন আর্মি-কে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর।




