Bank fraud case : কাকদ্বীপের ব্যাঙ্ক ম্যানেজার গ্রেফতার 

SHARE:

কাকদ্বীপের ব্যাঙ্ক ম্যানেজার গ্রেফতার 

সাশ্রয় নিউজ ★ কাকদ্বীপ : গ্রাহকদের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল এক ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে। কাকদ্বীপের পাঁচ নম্বর হাটের একটি ব্যাঙ্কের ম্যানেজার গৌতম মণ্ডল। কয়েক মাস আগে হারউড পয়েন্ট উপকূল থানায় তাঁর বিরুদ্ধে গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ দায়ের হয়েছিল বলে খবর। খটনার তদন্তে নামে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযুক্ত ব্যাঙ্ক ম্যানেজার গৌতম মণ্ডলকে কলকাতার নেতাজি নগর থেকে পুলিশ গ্রেফতার করেছে।

    পুলিশসূত্রে খবর, বেশ কিছু দিন থেকেই কাকদ্বীপের পাঁচ নম্বর হাট বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের ম্যানেজারের খোঁজ চলছিল। হারউড পয়েন্ট থানার পুলিশ ও কলকাতা পুলিশ যৌথভাবে  তাঁকে গ্রেফতার করেছে। 

    আজ বুধবার ধৃত ব্যাঙ্ক ম্যানেজারকে কাকদ্বীপ মহাকুমা আদালতে তোলা হলে ৮ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন