ফের সোনা জয় ভারতের, সোনা জয় করলেন সিফট কউর সামরা
সাশ্রয় নিউজ ★ স্পোর্টস ডেস্ক : ফের সোনা জয় ভারতের। সোনা পেলেন শ্যুটার সিফট কউর সামরা। মহিলাদের ৫০ মিটার রাইফেলসে এই জয় সামরার। এই প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছেন আশি চোক্সী। রুপো জেতার হাতছানিতে মানসিক সাড়া পাননি। ভুল শট খেলায় রুপোর দৌড় ব্রোঞ্জ জয়ে শেষ হয় চোক্সীর। পদক জয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।




