Cricket : নিয়ম রক্ষার ম্যাচে রাজকোটে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া

SHARE:

নিয়ম রক্ষার ম্যাচে রাজকোটে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া

সাশ্রয় নিউজ ★ রাজকোট : এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের পকেটস্থ করে ভারতীয় ক্রিকেটাররা। আজ বুধবার একপ্রকার নিয়ম রক্ষার ম্যাচ খেলতে নেমেছে ভারত। নিয়ম রক্ষার ম্যাচ হলেও সব ম্যাচই সমান বলে বক্তব্য ভারতীয় শিবিরের। এদিন টসে জিতে ব্যাট করতে নামেন অজি ওপেনার জুটি। ঝোড়ো ইনিংস খেলেন মিচেল মার্শ। একটুর জন্য সেঞ্চুরি হাতছাড়া মার্শের। ৯৬ রানে সাজঘরে ফিরে যান কুলদীপ যাদবের বলে। প্রসিদ্ধ কৃষ্ণ-এর বলে কড বিহাইন্ড হন ডেভিড ওয়ার্নার। মাত্র ৬১ বিলে ৭৪ রান করে মহম্মদ সিরাজের বলে এলবিডব্লু হন স্মিথ। এই খবর লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার স্কোর ২৬১/৩। ক্রিজে মার্নাশ লাবুশেন ও অ্যালেক্স ক্যারি।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন