Vidyasagar Bridge : বিদ্যাসাগর সেতু থেকে ঝাঁপ যুবকের

SHARE:

বিদ্যাসাগর সেতু থেকে ঝাঁপ যুবকের

সাশ্রয় নিউজ ★ কলকাতা : বিদ্যাসাগর সেতু থেকে ঝাঁপ যুবকের। শনিবার সকাল ৭ :৫০ নাগাদ ঘটনাটি ঘটে। যুবকের দেহের খোঁজে উদ্ধার কাজ শুরু হয়। পুলিশ সূত্রে জানা যায় যুবকের বয়স ২৫ বছর। প্রত্যক্ষদর্শীরা জানান, হাওড়ার দিক থেকে কলকাতার দিকে যাওয়ার সময় একজন বছর পঁচিশের যুবক ব্রীজের ধারে বাইক দাঁড় করিয়ে রেলিঙ ধরে ঝুলে পড়েন।

দ্বিতীয় হুগলি সেতু। ছবি : সংগৃহীত

 

প্রত্যক্ষদর্শীরা কর্তব্যরত পুলিশকে খবর দেন। ছুটে আসেন পুলিশ। খবর যায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কাছেও। কিন্তু সমস্ত বাধা উপেক্ষা করে যুবক বিদ্যাসাগর সেতু থেকে ঝাঁপ দেন হুগলি নদীতে। গঙ্গাবক্ষে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। যুবকের গাড়ির নম্বর মিলিয়ে ওঁর নাম ঠিকানা জানার চেষ্টা করে পুলিশ জানতে পারেন, ওই যুবকের নাম মোহাম্মদ আরিফ আনসারী। তিনি  কলকাতার কাঁকুড়গাছি এলাকার বাসিন্দা। কী জন্য যুবক মারণঝাঁপ দিলেন তা অস্পষ্ট পুলিশের কাছে। তাঁঁ পরিবারের লোকজনদের খবর দেওয়া হয় বলে পুলিশ সূত্রে উল্লেখ।

নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কীভাবে বারবার এমন ঘটনা ঘটেছে বিদ্যাসাগর সেতুতে, তা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের। বিশেষভাবে উল্লেখ্য, এর আগে দক্ষিণ চব্বিশ পরগণা জেলার নরেন্দ্রপুরের বাসিন্দা ২৬ বছরের একজন যুবক বিদ্যাসাগর সেতুতে ঘটনা ঘটান। ওই যুবকের নাম অভিজিৎ দে।

ছবি : প্রতীকী

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন