Abhishek Banerjee : চড়িয়াল সেতু উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

SHARE:

চড়িয়াল সেতু উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সাশ্রয় নিউজ ★ ডায়মন্ডহারবার : চড়িয়াল সেতু উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চড়িয়াল সেতু উদ্বোধনে গিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, ‘যাঁরা ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি তাঁদের সাংসদ, যাঁরা আমার বিরুদ্ধে ভোট দিয়েছে আমি তাঁদেরও সাংসদ। যে বিধানসভা কেন্দ্রে তৃণমূল হেরে গেছে, সেখানেও লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী দেওয়া হবে।’ অভিষেক আরও বলেন, ৫০ বছর ধরে চড়িয়াল ব্রিজের দাবি ছিল। ডায়মন্ডহারবারের মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে। ৬ মাসের মধ্যে চড়িয়াল ব্রিজের বাকি কাজ সম্পূর্ণ হবে। করোনার কারণে দু বছর কাজ শেষ হতে দেরি হয়েছে’।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন