আরও ১১ দিন ইডি হেফাজত অনুব্রতর
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : আরও ১১ দিন ইডি হেফাজতের নির্দেশ অনুব্রতর। নির্দেশ দিলেন রাউস অ্যাভিনিউয়ের সিবিআই আদালত। গরুপাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যান ইডি আধিকারিকরা। দিল্লি নিয়ে গিয়ে সেদিনই, বিশেষ আদালতের বিচারপতির সামনে হাজির করান ইডি। বিচারক তিন দিনের ইডি হেফাজতে পাঠান অনুব্রতকে। আজ তিনদিন শেষ হতেই পুনরায় তাঁকে দিল্লির রাউস অ্যাভিনিউয়ের সিবিআই আদালত-এ তোলা হয়। আগামী ২১ তারিখ ওই মামলায় অনুব্রতকে হাজির করানোর নির্দেশ কোর্টের। ইডি সূত্রে খবর, গরুপাচার মামলায় অনুব্রতকে আরও অনেক জিজ্ঞাসাবাদ বাকি। গরুপাচার মামলায় অনেক তথ্য তাঁদের হাতে। সেইসব সম্পর্কে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ দরকার। এনামুল ও দেহরক্ষী সায়গল হোসেনকে জেরা করে যা যা তথ্য ইডির হাতে এসেছে, সেইসমস্ত বিষয়ের ওপর বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে বিশেষ সূত্রে উল্লেখ।


