একজন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল বিএসএফ
সাশ্রয় নিউজ ★ অমৃতসর : একজন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল বিএসএফ। ভারত পাকিস্তান বর্ডার থেকে একজন সন্দেহভাজন অনুপ্রবেশকারীকে আটক করে বিএসএফ। বুধবার মধ্যরাতে (৮-৯ মার্চ) অমৃতসর-এর রাজাতাল এলাকায় ওই সন্দেহভাজন অনুপ্রবেশকারীকে আটক করে বিএসএফ। বিএসএফ সূত্রে খবর, ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে গভীর রাতের অন্ধকারে ভারতীয় ভূ-খণ্ডের দিকে প্রবেশ করছিল ওই ব্যক্তি। বিএসএফ জওয়ানদের সন্দেহ হওয়ায় গুলি চালান তাঁকে লক্ষ্য করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা জানতে পারেন অনুপ্রবেশকারী ব্যক্তি বাংলাদেশের নাগরিক। কেন সে পাকিস্তান হয়ে ভারতে প্রবেশ করছিল? তাঁর কী উদ্দেশ্য ছিল? তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে উল্লেখ।
ছবি : প্রতীকী




