নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হুগলির তৃণমূল কংগ্রেসের যুব নেতা
সাশ্রয় নিউজ ★ কলকাতা : নিয়োগ দুর্নীতিতে একের পর এক গ্রেফতার অব্যাহত। ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ একাধিক তৃণমূল নেতা জেলে রয়েছেন ওই ইস্যুতে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও নতুন মুখ বেরিয়ে আসছে। তৃণমূল যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়-এর বাড়িতে ইতিমধ্যেই ইডি আধিকারিকরা তল্লাশি চালান গত ২০ জানুয়ারি। আজ নিয়োগ দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্স-এ ইডি-এর হাতে গ্রেফতার হন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। শান্তনু বন্দ্যোপাধ্যায় হুগলি জেলাপরিষদের কর্মাধ্যক্ষ পদেও রয়েছেন।




