ফের মেঘালয়ে যাবেন অভিষেক
সাশ্রয় নিউজ ★ কলকাতা : আগামী মাসের ২৭ ফেব্রুয়ারি মেঘালয় ও নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচন। ত্রিপুরায় বিধানসভা নির্বাচন ১৬ ফেব্রুয়ারি। ওই তিন রাজ্যের ফোটের ফলাফল প্রকাশিত হবে ২ মার্চ। তৃণমূল কংগ্রেস এই দুই বিধানসভা নির্বাচনের মধ্যে মেঘালয় ও ত্রিপুরাকে পাখির চোখে দেখছে। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, আগামী ২৪ জানুয়ারি শিলঙ সফরে যাবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। সম্প্রতি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়-এর সফর সঙ্গী হিসেবে গিয়েছিলেন মেঘালয়। পুনরায় তাঁর মেঘালয় সফরের দিকে তাকিয়ে আছে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মেঘালয়ে গিয়ে দলীয় কর্মীদের কী বার্তা দেন সেই দিকে!




