সাগরে মৃতদেহ উদ্ধার
সাশ্রয় নিউজ ★দক্ষিণ চব্বিশ পরগণা : সাগরে অজ্ঞাত পরিচয় একজন মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মুড়িগঙ্গা নদীতে শুক্রবার কচুবেড়িয়ায় একটি ভেসেল ঘাটে মৃতদেহটি দেখতে পান মানুষজন। স্থানীয় বাসিন্দারা সাগর থানায় খবর দিলে, পুলিশ এসে দেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশসূত্রে খবর, প্রাথমিকভাবে পুলিশ মনে করছে কোনও গঙ্গাসাগর মেলায় আগত কোনও তীর্থযাত্রীর দেহ হতে পারে! কীভাবে এই মৃত্যুর ঘটনা ঘটল, তদন্ত করছে পুলিশ।




