Daud Ibrahim : দ্বিতীয় বিয়ে করেছেন দাউদ ইব্রাহিম 

SHARE:

দ্বিতীয় বিয়ে করেছেন দাউদ ইব্রাহিম 

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : দাউদ ইব্রাহিম দ্বিতীয় বিবাহ করেছেন। তাঁর দ্বিতীয় স্ত্রী পাকিস্তানের, এবং পাঠান সম্প্রদায়ের বলে এন. আই.এ-কে জানিয়েছেন আলি শাহ। সংবাদ সূত্রে খবর, আলি দাউদের ভাগ্নে। আলি দাউদের বোন হাসিনা পার্কার-এর সন্তান। ওই সংবাদ সংস্থাটি আরও দাবি করেন, আলি আরও জানান, দাউদের সঙ্গে প্রথম স্ত্রী মেহজবিন-এর বিচ্ছেদ হয়নি। জুলাই, ২০২২ সালে আলি মেহজবিনের সঙ্গে দেখা করেন, তখনই আলিকে তিনি তাঁর মামার দ্বিতীয় বিবাহের কথা জানান। মেহজবিনের সঙ্গে ভারতে বসবাসকারী দাউদের পরিবারেরও যোগাযোগ আছে বলে এন.আই.এ-কে আলি জানান। তিনি এও জানান, দাউদ করাচিতেই আছেন। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment