Aswini Choube : মন্ত্রীর নিরাপত্তায় থাকা কনভয় উল্টে বিপত্তি
সাশ্রয় নিউজ ★ পাটনা: পথের মধ্যে হঠাৎ দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়। মন্ত্রী অশ্বিনী চৌবের কনভয়ের গাড়ি পাটনা যাচ্ছিল। ওই পথ দুর্ঘটনায় কয়েকজন আহত পুলিশকর্মী জখম হন বলে উল্লেখ। মন্ত্রী গাড়িটি অল্পের জন্য রক্ষা পায় বলে পুলিশ সূত্রে খবর। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির সকলে পুলিশকর্মী জখম হয়েছেন। তাঁদের মন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে হাসপাতালে পাঠান বলে বিশেষ সূত্রে জানা যায়। বক্সার থেকে পাটনা যাওয়ার পথে তাঁর নিরাপত্তায় থাকা একটি পুলিশের গাড়ি রবিবার খালে পড়ে যায় বলে খবর।


