সাগরদীঘির সভা থেকে কেন্দ্রকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়
সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : মুর্শিদাবাদে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে একহাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সাগরদীঘির সভামঞ্চ থেকে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের বরাদ্দ অর্থ আটকে দিয়েছে। এবং১০০ দিনের কাজের মতো প্রকল্পের জন্য অর্থ দিচ্ছে কেন্দ্র। উল্টো দিকে, তাঁর সরকার নিজ ক্ষমতা থেকে কাজ করে চলেছে বিভিন্ন প্রকল্পের মধ্যদিয়েই। ওই মঞ্চ থেকে, রাজ্যের শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হস্তক্ষেপ নিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নাম না করে বিঁধেছেন। জনজোয়ারের মাঝে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, অভিযোগ করেন নদী ভাঙন নিয়ে কেন্দ্র তৎপর নয়। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ভূয়সী প্রশংসা শোনা যায় তাঁর বক্তৃতায়। শিল্পী অভিজিৎ সিং জঙ্গীপুরে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল করতে চান বলে জানান তিনি। তাঁকে সমস্ত রকম সহায়তার প্রতিশ্রুতি দেন সভা মঞ্চ থেকে।


