ইসলামপুরে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু যুবকের
সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : নতুন বছরের প্রথম সকাল সাক্ষী থাকল মুর্শিদাবাদ জেলার ইসলামপুর। পেছন দিক থেকে আসা ট্রাক্টরের ধাক্কায় অকালে প্রাণ হারান এক যুবক। ঘটনা স্থলেই নিহত হন ওই যুবক বলে উল্লেখ। ইসলামপুর টোল গেটের কাছে সকাল সকাল এমন মর্মান্তিক পথদুর্ঘটনা উত্তেজনা ছড়ায়। ইসলামপুর থানা সূত্রে খবর, নিহত যুবকের নাম মিজান (২২)। ইসলাপুর হড়হড়িয়ার বাসিনদা। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ট্রাক্টর চালক পলাতক। ট্রাক্টরটি আটক করা হয়।
নাম পকাশে অনিচ্ছুক এক পৌঢ়া জানান, ওঁরা দুই ভাই। বোন নেই। বাবার নাম মুস্তফা সেখ। লাটের ব্যবস্থা করে। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে সুখের দিন কাটত। তাঁর মৃত্যু খুব কষ্টের পুরো পাড়ার কাছে।
ছবি : প্রতীকী




