Mamata Banerjee : বাংলার মানুষের ভালবাসা আমাদের কাছে প্রাণপ্রিয়, প্রতিষ্ঠা বার্ষিকীতে বললেন মমতা

SHARE:

বাংলার মানুষের ভালবাসা আমাদের কাছে প্রাণপ্রিয়, প্রতিষ্ঠা বার্ষিকীতে বললেন মমতা

সাশ্রয় নিউজ ★ কলকাতা : দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নেতা কর্মীদের উদ্দেশ্যে আগামী লোকসভা নির্বাচনের বার্তা দিলেন বলে মনে করছেন নেতৃত্বের একটা বড় অংশ। আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বার্তায় জানান, “এই ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছিল, ১৯৯৮ সালের পয়লা জানুয়ারি। এই যাত্রাপথে আমাদের অগ্রাধিকার, দেশমাতৃকার সম্মান ও বাংলা মায়ের স্বার্থ। দেশের সাধারণ মানুষের আবেগ আমাদের কাছে হৃদ্‌স্পন্দনের সমান এবং বাংলার মানুষের ভালবাসা আমাদের কাছে প্রাণপ্রিয়। আজ আমরা তৃণমূল কংগ্রেস পরিবারের প্রতিটি কর্মীর আত্মত্যাগ এবং নিরলস প্রচেষ্টাকে কুর্নিশ জানাচ্ছি। তাঁরাই আমাদের দলের সম্পদ। আমি তাঁদের সকলকে নতমস্তকে বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি, যাঁদের সঙ্গে নিয়মে আমাদের দল নতুন ভোরের আলো দেখেছিল।” উল্লখ্য, আজকে ছিল তৃণমূল কংগ্রেসের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। দলের সুপ্রিমো, কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন, দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে রক্ষা করাই লক্ষ্য। রাজনৈতিক বিশ্লেষকরা তাঁর এই বার্তাকে, বিজেপির বিরুদ্ধে লোকসভা নির্বাচনে গণতান্ত্রিক লড়াইয়ের বার্তাই আগাম দিলেন বলে মনে করছেন তাঁরা। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন