লক্ষ্যভ্রষ্টগুলি লাগল অন্তঃসত্ত্বার পেটে
সাশ্রয় নিউজ ★ লখনউ : লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগে অন্তঃসত্ত্বার পেটে। বছর তিরিশের বন্দনা স্বামীর সঙ্গে ক্ষেতে কাজ করছিলেন। অদূরে দু’জন নীলগাই শিকার করছিলেন বন্দুক নিয়ে। তাঁদের একজন নীলগাই লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। গিয়ে লাগে বন্দনার পেটে। ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই দুইজন শিকারী। স্থানীয়রা বন্দনাকে উদ্ধার করেন। হাসপাতালে নিয়ে যান। তাঁদের কথায়,”অন্তঃসত্ত্বা মেয়েটির পেট থেকে গলগল করে রক্ত বের হচ্ছিল।” হাসপাতালে বন্দনার অবস্থার অবনতি হলে, তাঁকে স্থানীয় হাসপাতাল ঝাঁসি জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। চিকিৎসকরা বলেন, গর্ভের সন্তান ও বন্দনার অবস্থা সঙ্কটজনক। পুলিশ সুত্রে খবর, এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করতে একটি তদন্তকারী দল গঠন করেছে পুলিশ।
ছবি : প্রতীকী




