Knighthood : অলোক শর্মাকে নাইটহুড উপাধিতে সম্মানিত করলেন রাজা তৃতীয় চার্লস

SHARE:

অলোক শর্মাকে নাইটহুড উপাধিতে সম্মানিত করলেন রাজা তৃতীয় চার্লস 

 

সাশ্রয় নিউজ ★ লণ্ডন : নাইটহুড উপাধিতে সম্মানিত হলেন অলোক শর্মা। এই ভারতীয় বংশোদ্ভূতকে ব্রিটেন সরকার এই উপাধিতেতে সম্মানিত করেন। রাজা তৃতীয় চার্লস নিউ ইয়ার্স অনার্স-এর লিস্ট প্রকাশ করেন। ওই লিস্টে ভিনদেশী বিভাগে সমাজকর্মী, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ সহ ৩০জন প্রবাসী ভারতীয়র নাম আছে জানা যায়। তাঁদের শীর্ষে আগ্রার জন্ম বর্তমানে প্রবাসী অলোক শর্মা-এর নাম বলে উল্লেখ। রাজা তৃতীয় চার্লস অলোককে নাইটহুড উপাধি তুলে দেন বলে সূত্রের খবর। ব্রিটেন সরকার জানিয়েছেন, “সিওপি২৬-এর মঞ্চে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে তাঁর নেতৃত্ব প্রদান এবং এই প্রসঙ্গে ভবিষ্যতে যে সব দেশ বড় অবদান রাখতে চলেছে তাদের সঙ্গে ব্রিটেনকে চুক্তিবদ্ধ করার কাজ সুসম্পন্ন করার জন্য অলোক শর্মাকে নাইটহুড প্রদান করা হল।” 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন