Asansol : চৈতালি তেওয়ারিকে আদালতের নির্দেশ মেনে পুলিশের জিজ্ঞাসা

SHARE:

চৈতালি তেওয়ারিকে আদালতের নির্দেশ মেনে পুলিশের জিজ্ঞাসা

সাশ্রয় নিউজ ★ আসানসোল : আসানসোল পুরসভার কাউন্সিলার চৈতালি তেওয়ারি পুলিশের মুখোমুখি হলেন। শুক্রবার চৈতালি দেবীকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয়বার নোটিস দেয় পুলিশ,  নোটিসে উল্লেখ,  সকাল দশটার সময় তাঁর বাড়িতে হাজির হবে পুলিশ। দশটার আগেই চৈতালি দেবীর  বাড়িতে পৌঁছে যায় পুলিশ। তাঁর বাড়ি ঘিরে ফেলে পুলিল কর্মীরা। চৈতালি তেওয়ারিকে প্রায় ঘন্টা জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

গত ১৪ ডিসেম্বর এক শিবচর্চা কম্বল বিতরণের সময় পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়। তারপরই উত্তাল হয়ে ওঠে রাজনৈতিক মহল। ঘটনায় আহত হন বেশ কয়েকজন। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কিছুক্ষণ অনুষ্ঠানে থাকেন ও কম্বল বিতরণ করে চলে যান। অতঃপর কম্বল নেওয়ার জন্য তাড়াহুড়ো শুরু হয়। পুলিশ দাবি করেছে, অনুমতি না নিয়েই কম্বল বিতরণ অনুষ্ঠানটি চলছিল। তবে ওই অনুষ্ঠানের আয়োজক বিজেপি দাবি করে, অনুমতি নিয়েই তাঁরা অনুষ্ঠানটির  আয়োজন করেছিল। তবে পুলিশী ব্যবস্থা পর্যাপ্ত করা হয়নি।

    চৈতালি তেওয়ারি আদালতের দ্বারস্থ হন। আদালত নির্দেশ দেয়, আগামী ২৬ দিন তাঁর বিরুদ্ধে কোনও কড়া ব্যবস্থা নিতে পারবে না। এবং তাঁকে পুলিশের জিজ্ঞাসাবাদে হাজির হওয়ার জন্য  নির্দেশ দেন। আদালতের নির্দেশ,  শনি এবং সোমবার দু’ঘণ্টা করে চৈতালি তেওয়ারিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। আদালতের নির্দেশ পাওয়ার পর শুক্রবার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় নোটিস দেয়। সূত্রের খবর, চৈতালি তেওয়ারিকে আদালতের নির্দেশ মতো আজ দু’ঘন্টা জিজ্ঞাসা করেন পুলিশ। আসনসোল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা চৈতালি দেবীর স্বামী জিতেন্দ্র তেওয়ারি সাংবাদিকদের জানান, তাঁর স্ত্রী পুলিশের সব প্রশ্নের উত্তর দিয়েছেন। আসানসোলের কম্বল বিতরণ অনুষ্ঠানে মৃত ঝালি বাউড়ির ছেলে সুখেন বাউড়ি আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের পরেই ৬ জনকে পুলিশ গ্রেফতার করেছেন। একই ঘটনায়  কাউন্সিলর চৈতালি ও আরও দুই কাউন্সিলারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। চৈতালি তেওয়ারিকে জিজ্ঞাসার জন্য নোটিস দেয় পুলিশ। দু-বার চৈতালির বাড়িতে গিয়ে নোটিস দিয়েও তাঁর খোঁজ পাননি পুলিশ আধিকারিকরা।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন