তাপমাত্রা বাড়বে : আলিপুর হাওয়া অফিস
সাশ্রয় নিউজ ★ কলকাতা : আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বাড়বে আগামী ২৪ ঘন্টায়। কুয়াশা বাড়বে। আলিপুর হাওয়া অফিস সূত্রে আরও খবর, ২-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে আগামী চার দিনে। আলিপুর আবহাওয়া দপ্তরে খবর হাওয়া উত্তর বঙ্গোপসাগরে ঘণিভূত হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। তাই উত্তরে হাওয়া বাধা প্রাপ্ত হচ্ছে রাজ্যে। ঘূর্ণাবর্তের জন্য জলীয় বাষ্পে বৃদ্ধি পাচ্ছে বাতাসে। তাই বৃদ্ধি পাবে তাপমাত্রা। কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল শুক্রবার। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে শনিবার। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।




