মুম্বাইয়ে ঊর্বশী বৈষ্ণব খুনের কিনারায় স্যাণ্ডেল
সাশ্রয় নিউজ ★ মুম্বাই : নভি মুম্বাইয়ের খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। পুলিশ এক মহিলার দেহ উদ্ধার করে নদীর ধার থেকে। পুলিশের অনুমান ছিল, গলায় ফাঁস লাগিয়ে খুন করে দেহটি নদীতে ফেলে দেওয়া হয়।
ওই খুনের তদন্তে নেমে দ্বন্ধে পড়ে গিয়েছিল পুলিশ। কিনারার জন্য কোনও সূত্রই পাচ্ছিল না। এতটাই জনবসতি বর্জিত ছিল সিসিটিভি ফুটেজও মিলছিল না আশপাশে থেকে।
ওই কেসের তদন্তে নামেন সিনিয়র ইনস্পেক্টর রবীন্দ্র পাটিল-এর নেতৃত্বাধীন টিম। তদন্তকারী অফিসাররা দেখতে পান, মৃতদেহের পায়ে দোকানের নাম লেখা একটি স্যাণ্ডেল আছে।
পুলিশসূত্রে উল্লেখ যে, দোকানের খোঁজে নেমে বিক্রেতাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেন। এবং ওই দোকান থেকেই মেলে সিসিটিভি ফুটেজ। এক ব্যক্তিকে মহিলার পাশে দেখতে পাওয়া যায়। তদন্তকারী অফিসাররা জানান, ওই ব্যক্তির নাম রিয়াজ খান। মহিলার নাম ঊর্বশী বৈষ্ণব। রিয়াজ একটি জুতোর দোকানের মালিক বলে জানতে পারেন তদন্তকারী অফিসাররা। ঊর্বশীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও রিয়াজের তিনটি স্ত্রী বর্তমান বলে। ঊর্বশী রিয়াজকে বিয়ের কথা বলতেই বেঁকে বসে। অপর দিকে ঊর্বশী উঠেপড়ে লেগেছিলেন বলে পুলিশসূত্রে খবর। ঠিক তারপরই রিয়াজ ইমরান সেখ নামে একজনের সাহায্য নিয়ে ঊর্বশীকে খুন করার সিদ্ধান্ত নেয়। তাঁরা গাড়ির ভেতর গলায় ফাঁস লাগিয়ে ঊর্বশীকে হত্যা করে নদীতে ফেলে দেয়। কিন্ত পায়ে থেকে যায় একটি স্যাণ্ডেল। আর ওই স্যাণ্ডেলই খুনের রহস্যভেদ করে বলে উল্লেখ।




