Gujarat Assembly Election: গুজরাটের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহর

SHARE:

Gujarat Assembly Election: গুজরাটের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহর 

সাশ্রয় নিউজ ★ আহমেদাবাদ : গুজরাট বিধানসভা ভোট আসন। এই সময় সারাদেশ তাকিয়ে আছে গুজরাট ভোটের দিকে। ভোটের উষ্ণতায় তেতে আছে রাজ্যের শাসক বিরোধী রাজনৈতিক দলগুলি।

প্রত্যেকেই আশাবাদী নির্বাচন জয়ের দিকে। তবে শাকক দল বিজেপি, উন্নয়নকে হাতিয়ার করে নির্বাচন লড়ছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে একাধিক নির্বাচনী সভা করে গিয়েছেন। তেমনি জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে নির্বাচনী সভা করেছেন গুজরাটে। ভোটের মুখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি বেসরকারি টিভি চ্যানেলে ঘোষণা করেছেন, গুজরাটের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন! তিনি জানান, “বিজেপি যদি একক সংখ্যা গরিষ্ঠতা পায়, তবে ভূপেন্দ্র প্যাটেল হবেন আগামী মুখ্যমন্ত্রী।” 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন