Birbhum : সাঁইথিয়ায় গোষ্ঠী সংঘর্ষ, গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন বাসিন্দারা

SHARE:

সাঁইথিয়ায় গোষ্ঠী সংঘর্ষ, গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন বাসিন্দ

সাশ্রয় নিউজ  ও বোলপুরও সাঁইথিয়া : সাঁইথিয়ায় দু-পক্ষের সংঘর্ষে উত্তপ্ত এলাকা। জানা যায়, দু-পক্ষের মধ্যে বোমাবাজির ঘটনায় আহত হন দুজন। বরহাপুরের ওই ঘটনায় এলাকায়উত্তেজনা ও আতঙ্ক আছে। সাঁইথিয়ার ব্লক সভাপতি ও অপর তৃণমূল নেতা তুষার মণ্ডল-এর ভেতর গোষ্ঠী কোন্দল ও পরবর্তীতে তা গতকাল সোমবার গোষ্ঠী সংঘর্ষে রূপ নেয়। স্থানীয়দের কথায়, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘটে। সোমবারের এই ঘটনার পর অনেক গ্রামবাসীই এলাকা ছেড়ে চলে গিয়েছেন বলে বিশেষসূত্রে খবর। নামপ্রকাশে স্থানীয় মানুষজন জানাচ্ছেন, এলাকায় পুলিশ টহল দিচ্ছে। তবু শিশুদের নিয়ে বাড়িতে থাকতে ভয় পাচ্ছি। তাই আত্মীয়ের বাড়ি চলে যেতে বাধ্য হচ্ছি। পুলিশ সূত্রে খবর, সাঁইথিয়ার এই ঘটনায় মোট ১২ জনকে পুলিশ গ্রেফতার করেছে। এবং পুলিশী তল্লাশিতে বহরাপুর থেকে বহু তাজা বোমা উদ্ধার হয়েছে বলে উল্লেখ। পুলিশ আরও জানাচ্ছে, এলাকায় পুলিশ টহল দিচ্ছে। পুনরায় যাতে কোনও উত্তপ্ত ঘটনা না ঘটে সেইদিকে কড়া নাম নজর রাখছে পুলিশ।
Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন