মন্ত্রী বীরবাহা হাঁসদার সম্পর্কে অসম্মানজনক মন্তব্য শুভেন্দুর, থানায় অভিযোগ দুই আদিবাসী যুবকের
সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার নামে অসম্মানজনক মন্তব্য করে বিপাকে পড়লেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, ”এগুলো শিশু, এই দেবনাথ হালদার, বীরবাহা যেগুলো বসে আছে এগুলা শিশু। আমার জুতার তলায় থাকে।” শুভেন্দু অধিকারীর এহেন মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে সমালোচনার ঝড় উঠেছে। উল্লেখ্য বিশেষ সুত্রে খবর, মন্ত্রী বীরবাহা হাঁসদাকে সম্পর্কে অসম্মানজনক মন্তব্যে করার জন্য সিঙ্গুর থানায় শুভেন্দুর নামে অভিযোগ দায়ের করেছেন দুই আদিবাসী যুবক।



