মাথায় ইঁট দিয়ে থেঁতলে খুন
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : দিল্লি তীব্র স্বরে বাইকের হর্ণ বাজিয়ে ঘুরছিলেন মুহম্মদ আলি। বাইকের তীব্র হর্ণের শব্দে অতিষ্ঠ হয়ে এলাকার মানুষজন। হর্ণ বাজানোর প্রতিবাদ করেছিলেন লায়েক আহমেদ (৫৫)। সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেন। রাগে ছটফট করেন যুবক, কিছুক্ষণ পরে কয়েকজন সঙ্গীকে নিয়ে লায়েকের বাড়িতে গিয়ে ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় লায়েকের। যথেচ্ছ ভাঙচুর চালান লায়েকের বাড়িতে। পুলিশসূত্রে খবর, মহম্মদ আলি নামে ওই যুবককে আটক করেছে পুলিশ। মৃত লায়েক আহমেদ-এর পরিবারের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ পড়েনি বলে গ্রেফতার করতে পারেননি পুলিশ। সঙ্গীদের খোঁজে তল্লাশি চলছে বলে খবর।



