Tet Agitation : আটক চাকরিপ্রার্থীদের মুক্তির দাবীতে বিক্ষোভ শিয়ালদহতে 

SHARE:

আটক চাকরিপ্রার্থীদের মুক্তির দাবীতে বিক্ষোভ শিয়ালদহতে 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : আটকে রাখা হয়েছে চাকরিপ্রার্থীদের। এখনও কেন তাঁদের আটকে রাখা হয়েছে? এই দাবিতে শিয়ালদা স্টেশনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন একদল চাকরিপ্রার্থী। চাকরিতে নিয়োগে দাবি নিয়ে বুধবার কলকাতা শহর সরগরম করে রেখেছিলেন তাঁরা। কলকাতার বিভিন্ন রাস্তায় জায়গায় বিক্ষোভ প্রদর্শন করেন। এক্সাইড, ধর্মতলা, হাজারা মোড়, সেক্টর ফাইভ, শিয়ালদহ ইত্যাদি জায়গায় বুধবার সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে জড়ো চাকরি প্রার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দলে দলে বিভক্ত হয়ে ছড়িয়ে পড়েন শহরের বিভিন্ন প্রান্তে। সল্টলেক করুণাময়ী মেট্রো স্টেশনের কাছে চাকরিপ্রার্থীদের আটকান পুলিশ। আটক হন কয়েকজন চাকরিপ্রার্থী। ধর্মতলাতেও বিক্ষোভ প্রদর্শন অব্যাহত থাকে। এক্সাইড মোড়ে বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের ধুন্ধুমার বাধে। পুলিশ রাস্তা থেকে তাঁদের সরানোর চেষ্টা করে। প্রিজন ভ্যানের তলায় শুয়ে পড়েন বেশ কয়েকজন। সেখান থেকে পুলিশ ২০১৪ -এর টেট উত্তীর্ণদের টেনে-হিঁচড়ে বের করেন। বিশাল পুলিশ বাহিনী সঙ্গে করে ঘটনা স্থলে উপস্থিত হন কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ)। পুলিশ ও চাকরিপ্রার্থীদের মধ্যে টানাহ্যাঁচড়া চলে দীর্ঘক্ষণ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বেশ কয়েকজনকে পুলিশ আটক করে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যান। আটক চাকরিপ্রার্থীদের আটকে রাখার অভিযোগে শিয়ালদহ স্টেশনের বাইরে বুধবার সন্ধেবেলা পুনরায় বিক্ষোভ দেখান তাঁরা। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন