Sealdah South Division Train :ভোরের ট্রেনে এক যাত্রীকে অন্যযাত্রীদের সামনেই এলোপাতাড়ি কোপাল দুষ্কৃতিরা

SHARE:

ভোরের ট্রেনে এক যাত্রীকে অন্যযাত্রীদের সামনেই এলোপাতাড়ি কোপাল দুষ্কৃতিরা

সাশ্রয় নিউজ ★ ডায়মণ্ডহারবার : আপ শিয়ালদহ লোকালে এক ট্রেন যাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপাল একদল দুষ্কৃতি। আহত ব্যক্তির নাম মাসিয়ার জমাদার (৩৮)। বিশেষসূত্রে জানা যায়, গড়িয়াতে মাসিয়ারের একটি দোকান আছে। 

    ভোর ৫ টা ৪০-এর আপ শিয়ালদহ লোকালে সাধারণত ভিড় থাকে না। রবিবার হওয়ায় নিত্যযাত্রীদের ভিড়ও থাকে না। কমপার্টমেন্টের ভেতর যে সমস্ত যাত্রী ছিলেন, কেউ সিটের ওপর এলিয়ে দিয়েছিলেন নিজেদের। কেউ চেয়েছিলেন এদিক সেদিক। হঠাৎ আর্তচিৎকারে যাত্রীরা দেখেন, ওই কমপাররার্টমেন্টের ভেতরই একজন ধারালো অস্ত্র দিয়ে কোপকচ্ছেন একজন যাত্রীকে। দক্ষিণ চব্বিশ পরগণার দেউলা স্টেশনে এই ঘটনার জেরে আতঙ্ক ও চাঞ্চল্য ছড়ায় ছুটির রবিবার সকাল সকাল। যাত্রীরা আহত যাত্রীকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ডায়মণ্ডহারবার হাসপাতালে ভর্তি করেন। কিন্তু তাঁর অবস্থার অবনতি হলে কলকাতায় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর। 

    ডায়মণ্ডহারবার জি আর পি থানা সূত্রে জানা যায়, আহত ব্যক্তির বাড়ি দক্ষিণ চব্বিশ পরগণার নেতড়ায়। গড়িয়াতে তাঁর পুরনো ভাঙা জিনিসপত্র কেনাবেচার দোকান আছে। নেতড়া স্টেশন থেকে গড়িয়ার উদ্দেশ্য ৫:৪০ -এর ট্রেনে উঠেছলেন তিনি। দুষ্কৃতিরা কেন তাঁর ওপর নির্মমভাবে ধারালো অস্তের আঘাত করলো তা এখনও স্পষ্ট না। তবে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, পুরনো শত্রুতার জের থেকেই ঘটনাটি ঘটেছে। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন