Firhad Hakim : বহরমপুরে জনসভায় ফিরহাদ হাকিম

SHARE:

বহরমপুরে জনসভায় ফিরহাদ হাকিম 

সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : এই মাসের ৩ নভেম্বর, ঠিক একই জায়গায় জনসভা করেছিল জেলা কংগ্রেস। সেই জনসভায় বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের নেতৃত্বের পাশাপাশি পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক তামিলনাড়ুর সাংসদ চেল্লা কুমার। এবং বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ৩ নভেম্বরের ওই জনসভায় কংগ্রেসে যোগদান করেন প্রাক্তন ফরোয়ার্ডব্লক নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সৈরানী এবং তাঁর ভাইপো প্রাক্তন এম এল এ ভিক্টর। শুধু তাই নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাম তৃণমূল ও বিজেপি ছেড়ে ওইদিন কংগ্রেসে যোগদেন বহু নেতা ও সমর্থক। আজ ৬ নভেম্বর বহরমপুর টেক্সটাইল মোড়ে জেলা তৃণমূল কংগ্রেসের জনসভা ৩ নভেম্বরের জনসভার পাল্টা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 

    আজ ৬ নভেম্বর জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বহরমপুরের টেক্সটাইল মোড়ের জনসভায় জনজোয়ারের আকার নিল। ৩ নভেম্বরের কংগ্রেসের জনসভাকে কটাক্ষ করলেন, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘ব্রীজের ধারে তৃণমূলের ঝাণ্ডা লাগানো কিছু গাড়ি দাঁড়িয়ে ছিল। ওই গাড়িতে করে লোক পাঠিয়েছিল বিজেপি।’ 

    জনসভাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন ব্লক থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সকাল থেকেই বহরমপুরমুখী ছিলেন। পঞ্চায়েত নির্বাচনের আগে এই জনসভা দলীয় কর্মীদের বাড়তি অক্সিজেন হিসেবেই দেখছেন জেলা নেতৃত্বের একাংশ। সভায় বক্তব্য রাখেন  ফিরাদ হাকিম, সুব্রত সাহা, অশোক দাস, সায়নী সিংহ রায়, সাংসদ আবু তাহের, মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী প্রমুখ জেলা ও রাজ্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। 

    এই সমাবেশ থেকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জেলা কংগ্রেস,  বাম ও বিজেপি সম্পর্কে সমালোচনায় মুখর হন। জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দাবী আজকের সমাবেশে প্রায় ১ লাখেরও বেশি মানুষ এসেছিলেন, মুর্শিদাবাদের বিভিন্ন ব্লক ও অঞ্চল থেকে। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন