Sourav Ganguly : সৌরভের হয়ে আইনের পথে আইনজীবী রমাপ্রসাদ সরকার
সাশ্রয় নিউজ ★ কলকাতা : বেআইনিভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এই অভিযোগ এনে আইনজীবী রমাপ্রসাদ সরকার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন বলে উল্লেখ। আইনজীবী রমাপ্রসাদ সরকার জানান, ‘বিসিসিআইয়ের সভাপতি এবং সচিব পদে নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় রয়েছে। সৌরভকে বাদ দেওয়ার ক্ষেত্রে সেই রায় ঠিক মতো মানা হয়নি। তাঁকে মেয়াদের আগেই সরিয়ে দেওয়া হয়েছে৷” এ বিষয়ে তাঁর আরও বক্তব্য, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর ছেলে জয় শাহ যদি আবারও বোর্ডে থাকতে পারেন। তবে সৌরভ নয় কেন? সৌরভকে কী রাজনৈতিক কারণে সভাপতি পদ থেকে বাদ দেওয়া হয়েছে?




