ইসলামপুর পুরসভা ভাঙল অবৈধ নির্মাণ
সাশ্রয় নিউজ ★ ইসলামপুর : একটি রাস্তা দখল মুক্ত করতে কঠোর হল পুর-প্রশাসন। পশ্চিমবঙ্গ ও বিহারের সঙ্গে সংযোগ স্থাপন করে ১ ও ২ নম্বর ওয়ার্ডের মাঝের আমবাগান রাস্তা দখলমুক্ত করার জন্য কঠোর হল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুরসভা৷ বৃহস্পতিবার ইসলামপুর পুরসভার এক্সিকিউটিভ অফিসারের নেতৃত্বে কয়েকটি দোকানের কিছু অংশ যা বেআইনি ভাবে তৈরি ভেঙে দিয়েছে পুরসভা বলে উল্লেখ। পুরকর্মীদের সঙ্গে ছিল স্থানীয় পুলিস। এইসব অবৈধ দখলদারি রাস্তায় বাধা সৃষ্টি করে বলে স্থানীয় মানুষজনের মন্তব্য। ইসলামপুর পুরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর কৃষ্ণা দত্ত ও পুর-প্রতিনিধি সঞ্জয় দত্ত বলেছেন, রাস্তাটি বিহার বাংলা সংযোগকারী গঠিত হয়েছে তাই সড়কে জামমুক্ত রাস্তা হবার কারণে সব সময় অত্যন্ত ব্যস্ত থাকে। এই রোডে কিছু নার্সিংহোম ও অন্যান্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেই জন্য রাস্তার জ্যাম রুখতেই পুরসভার তরফ থেকে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসলামপুর পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, অদূর ভবিষ্যতে এমন অবৈধ নির্মাণ যাতে মানুষের যন্ত্রণার কারণ না হয়, তার জন্য পুরসভা কড়া পদক্ষেপ নিতে পিছু পা হবে না।




