TET : এবার তাঁরাও বসবেন টেটে

SHARE:

TET : এবার তাঁরাও বসবেন টেটে 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ২০১৪ ও ২০১৭ সালের প্রাথমিকের টেটে বসেও যে পরীক্ষার্থীরা বিভিন্ন কারণে উত্তীর্ণ হতে পারেননি, ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় ওঁরাও অংশ নিতে পারবেন। নিয়োগ সংক্রান্ত মামলায় জটিলতা এড়াতে এমনই নির্দেশ সামনে এনেছেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য ২০১৪ ও ২০১৭ সালের প্রাথমিক টেট পরীক্ষায় অঙ্কের সামান্য হেরফেরের জন্য বহু পরীক্ষার্থীর ভবিষ্যৎ বিশবাঁও জলে ছিল। ভুক্তভোগী পরীক্ষার্থীদের ভেতর ২১ জন পরীক্ষার্থী এ নিয়ে মামলা করেছিলেন কোর্টে। বৃহস্পতিবার সেই মামলায় রায়ের সময় দিতে গিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথমে ওই মামলাকারীদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছিলেন। অতঃপর রাতে কোর্টের ওয়েব সাইটে পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রকাশিত হয়। সেখানে ২১ জন না,  ২০১৪ ও ২০১৭ টেটে বসেও যাঁরা বিভিন্ন কারণে উত্তীর্ণ হতে পারেননি, তাঁরাও এবার অংশ নিতে পারবেন ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায়। বৃহস্পতিবার জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন,  ‘আসন্ন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোনওভাবে বাধা হয়ে দাঁড়াব না। হস্তক্ষেপও করব না। খুব গুরুতর অভিযোগ এলে মামলা চলতে পারে। কিন্তু নিয়োগপ্রক্রিয়া কোনওভাবেই বন্ধ হবে না।’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন