দৈনিক বজ্রকণ্ঠ-র কবি প্রাণজি বসাক পেলেন India Book of Records

SHARE:

প্রিয়াঙ্কা চতুর্বেদী, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : বাংলা ভাষার প্রখ্যাত কবি প্রাণজি বসাক দীর্ঘতম বাংলা কবিতা লেখার জন্য পেলেন ‘ইন্ডিয়া বুক অব রেকর্ডস’ (India Book of Records)। তিনি বিগত পাঁচ দশক ধরে কবিতাচর্চায় নিয়োজিত তিনি। এই মানুষটি আদ্যোপান্ত বাংলা কবিতায় ডুবে থাকতে ভালবাসেন। প্রায় ৪৬ বছর ধরে দিল্লিপ্রবাসী।

আরও পড়ুন : Uttar Prasanga conference, Bhutanghat literary meet | ভুটানঘাটে উত্তর প্রসঙ্গের সারস্বত সম্মেলন, ডুয়ার্সে সাহিত্য ও প্রকৃতির মিলন

উল্লেখ্য, তিনি ৩১ টি কাব্যগ্রন্থ, ২ টি গল্পগ্রন্থ / রম্যরচনার বইসহ মোট ৩৩ টি গ্রন্থ রচনা করেছেন এবং সম্পাদনা করেছেন ২ টি কবিতা সংকলন।তাঁর একাধিক কাব্যগ্রন্থে মানবধর্মী ভাবনা, সমাজ চেতনা ও মুক্তির খোঁজ পাওয়া যায়। কবি প্রাণজি বসাকের কবিতার স্বতন্ত্র ভাষা, বুনন ও বাচনভঙ্গি অন্য কবিদের থেকে ভিন্নতা এনে দেয়। দিল্লির বাংলা সাহিত্য আন্দোলনের শরিক হিসেবে কবি প্রাণজি বসাক সেখানকার কবিদের কবিতা নিয়ে সম্পাদনা করেছেন– দিল্লি হাটার্স কবিতা সংকলন ও দিল্লির নির্বাচিত বাংলা কবিতা। এই দু’টি সংকলন থেকে পাঠক দিল্লিতে বাংলা কাব্যচর্চা সম্পর্কে স্পষ্ট ধারণা করতে পারেন। বাংলা কবিতা নিয়ে তিনি ভারতের বিভিন্ন প্রদেশসহ বাংলাদেশ ও ইউরোপ ভ্রমণ করেছেন বেশ কয়েকবার।

কবিতার প্রতি তীব্র ভালবাসায় তাঁর নিজস্ব এবং সাবলীল উচ্চারণ– জয় বাংলাকবিতা জয়। তিনি বিভিন্ন সময়ে পেয়েছেন সাহিত্য সন্মান ও পুরস্কার। আন্তর্জাতিক রূপসী বাংলা পুরস্কার, বনানী পুরস্কার , ভারত- বাংলাদেশ সাহিত্য সংহতি পুরস্কার, শৃন্বন্তু সারস্বত সম্মান, উত্তর বাংলা পদক, তিনবাংলা সম্মাননা, খড়গপুর বইমেলা সম্মাননা ২০২২, ডাঃ রূদ্রকুমার ঈশ্বরারী স্মৃতি সম্মাননা পুরস্কার ২০২২-২৩, দূরের খেয়া জয়াপদ ভট্টাচার্য স্মারক কবিতা পুরস্কার ২০২৩, অর্কিড সৃজনী সম্মান ২০২৫ এবং বাসভূমি জীবনকৃতি পুরস্কার ২০২৫।

আরও পড়ুন : Bengali literature adda, Mayagachh Barasat | বাউল তত্ত্ব থেকে কবিতার ছন্দে, মায়াগাছের ২৮তম সাহিত্য সন্ধ্যা

Sasraya News
Author: Sasraya News