ভোপাল থেকে কংগ্রেসকে কড়া আক্রমণ নমোর
সাশ্রয় নিউজ ★ ভোপাল : সোমবার মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে একটি দলীয় কর্মসূচিতে অংশ নেন নরেন্দ্র মোদী। এক সমাবেশে নমো কংগ্রেসের দিকে তোপ দাগেন, “এই কোম্পানি তাদের নেতা থেকে শ্লোগান পর্যন্ত- সবকিছু শহুরে নকশালদের থেকে দেয়।” এখানেই থেমে থাকেননি মোদী, “কংগ্রেস প্রথমে ধ্বংস হয়েছিল, তারপর দেউলিয়া হয়ে গিয়েছে। আর এখন এটি অন্য কারও দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আপনি কি জানেন কে তাদের নিয়ন্ত্রণ করছে? সেটা হল, শহুরে নকশাল।” বিগত ২০ বছর মধ্যপ্রদেশে ক্ষমতায় আছে বিজেপি। বিজেপির এই শাসনকে তিনি লাকি বলে উল্লেখ করেন। পাশাপাশি স্বাধীনতার পরে থেকে বেশ কিছু সময় মধ্যপ্রদেশের শাসন ক্ষমতা পায় কংগ্রেস। সেই সময়কালে কংগ্রেস মধ্যপ্রদেশ রাজ্যকে অসুস্থ্ করেছিল বলেও বক্তব্যে বলেন নমো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই সমাবেশ থেকে আরও কড়াভাবে কংগ্রেস সম্পর্কে বলেন, “কংগ্রেসের ভবিষ্যতের জন্য কোনও লক্ষ্য নেই। তারা দেশের জন্য ভাল ভাবতে পারে না। যেগুলো দেশের জন্য ভাল, সেই সমস্ত কিছুতে বাধা দিয়েছে।”




