Governor CV Anand Bose : আমেরিকা সফর বাতিল করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

SHARE:

আমেরিকা সফর বাতিল করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

সাশ্রয় নিউজ ★ কলকাতা : আমেরিকা সফর বাতিল করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে এক বিবৃতিতে এমনই জানানো হয়। প্রসঙ্গত, আজ সোমবার আমেরিকা যাওয়ার কথা ছিল রাজ্যপাল বোসের। তিনি ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটন সংস্কৃতি উৎসবে আমন্ত্রিত ছিলেন। উদ্যোক্তারা তাঁর সফরের যাবতীয় খরচ বহনের কথা জানালেও তিনি তা নিতে অস্বীকার করেন বলে উল্লেখ। রাজভবন সূত্রে জানানো হয়, প্রোটোকল মোতাবেক রাজ্যপাল সেই সুবিধা নিতে পারেন না। অন্যদিকে, রাজ্যপাল যদি এই সফর করতেন তবে তা রাজ্যের কোষাগার থেকে খরচ হত। রাজভবন বিবৃতিতে জানায়, বর্তমানে রাজ্যের আর্থিক পরিস্থিতি যা, রাজ্যপাল মনে করেছেন সেই টাকা রাজ্যের কোষাগার থেকে খরচ করা অনুচিত হবে। এছাড়াও রাজ্যের ডেঙ্গী পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল। এই উদ্বেগের ভেতর তিনি যেতে চাননি। উল্লেখ্য, শেষ পর্যন্ত রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন মহাসচিব বান কি মুনের নেতৃত্বাধীন ওই সাহিত্য ও সংস্কৃতি উৎসবে যাচ্ছে না বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেই উল্লেখ। অন্যদিকে, আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে সমন্বয় বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল রাজ্যপাল বোসের। রাজ্যপাল পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের উন্নতি সাধনের জন্য ওই বৈঠকে অনলাইনে যোগদান করবেন বলে রাজভবন সূত্রে খবর।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন