West Bengal News : কৃষক সমিতির বিক্ষোভ মিছিল রাণীনগরের শেখপাড়ায়

SHARE:

কৃষক সমিতির বিক্ষোভ মিছিল রাণীনগরের শেখপাড়ায়

সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : পাট চাষীদের মাথায় হাত! চলতি বছর পাটের দাম পড়ে যাওয়ায় দিশেহারা চাষীরা। এই ফসলটির দিকে তাকিয়ে থাকেন বাংলার একটি বড় অংশের কৃষকরা। পাটের দামের ওপর নির্ভর করে তাঁদের সারা বছরের হিসেব-নিকেশ। এবার মন্দার বাজারে পাটচাষীরা যেমন লাভের মুখ দেখেননি, তেমনি দেনারও সম্মুখীন হতে হয় কাউকে কাউকে।

মঙ্গলবার রাণীনগর থানার শেখপাড়ায় প্রকীকী অবস্থান ও পাটে আগুন লাগিয়ে পাটের দাম কমে যাওয়ার প্রতিবাদ করল বামেরা। এদিন সিপিআই(এম) -এর কৃষক সংগঠন, সারা ভারত কৃষক সভার ডাকে একটি মিছিল পরিক্রমা করে শেখপাড়া বাজারে। মিছিল থেকে পাটের দাম কুইন্টাল প্রতি ন্যুনতম ৮৫০০ টাকা করার দাবী তোলা হয়।

কৃষক আন্দোলনের নেতৃত্ব বলেন, ‘কৃষকদের নাভিশ্বাস উঠছে এই পরিস্থিতিতে। কেন্দ্র ও রাজ্য যৌথভাবে কৃষকদের বিরুদ্ধে গিয়েছে। এই দুই সরকারের শাসনকালে বাংলা ও দেশের কৃষকদের অবস্থা করুণ।’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন