ফ্রী কোচিং সেন্টার পুড়িয়ে দিল দুষ্কৃতিরা
সাশ্রয় নিউজ ★ নদীয়া : ফের সন্ত্রাসের অভিযোগ! রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই সন্ত্রাসের অভিযোগ তোলেন শাসক দলের বিরুদ্ধে। এবার নদীয়ার গাঙনাপুরের কৃষ্ণপুরে একটি ফ্রী কোচিং সেন্টার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। জানা যায়, ওই ফ্রী কোচিং সেন্টারটি কৃষ্ণপুরের আদিবাসী পাড়ায়। বিজেপির চাকদা ৪৫ নম্বর জেলা পরিষদের প্রার্থী সুস্মিতা সর্দার বলেন, “গাংনাপুর থানার মাঝেরগ্রাম অঞ্চলের কৃষ্ণপুর আদিবাসী পাড়ায় বিরসা মুন্ডা কোচিং সেন্টারে রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে নষ্ট হয়ে যায় প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পাঠ্য বই, বিরসা মুন্ডার মূর্তিসহ একাধিক আসবাবপত্রও।” উল্লেখ্য, গতকালের ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।




