নির্বাচনের ১০ দিন পরেও রাজ্যে বাহিনী থাকবে, নির্দেশ হাই কোর্টের
সাশ্রয় নিউজ ★ কলকাতা : আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আজ ছিল শেষ দিন। এদিনই কলকাতা হাই কোর্ট নির্দেশ দেয়, নির্বাচনের ১০ দিন পরেও রাজ্যে বাহিনী থাকবে। বিচারপতি বলেন, ‘ভোটের ফলপ্রকাশের পরেও ১০ দিন রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে আগেও ভোট পরবর্তী সন্ত্রাসের উদাহরণ আছে। ফলে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা প্রয়োজন। কোনও অভিযোগ যেন না আসে, তার জন্য সবরকম চেষ্টা করতে হবে কমিশনকে। আদালত আশা করে ভোট শান্তিপূর্ণ হবে, মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে।
কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সিদ্ধান্ত নেবেন বিএসএফের আইজি। রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য পুলিশের কর্তারা বিএসএফের আইজি-কে সাহায্য করবে’। ভোট পরবর্তী সন্ত্রাসের কথা মাথায় রেখেই রাজ্যের বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর মামলায় হাই কোর্ট এই রায় দিয়েছে বলে ওয়াকিবহাল মহল মনে করছেন। উল্লেখ্য, আগামী শনিবার পশ্চিমবঙ্গে ১ দফায় অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন।
-ফাইল চিত্র




